অগ্নিপরীক্ষা | ছায়াছবি | ১৯৫৪, সাদাকালো, ৩৫ মিমি, ১২৫ মিনিট

অগ্নিপরীক্ষা চলচ্চিত্র ( ১৯৫৪ ) সাদাকালো, ৩৫ মিমি, ১২৫ মিনিট

অগ্নিপরীক্ষা উত্তম কুমার এবং সুচিত্রা সেন অভিনীত একটি জনপ্রিয় রোমান্টিক ধারার বাংলা চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেন অগ্রদূত। এই চলচ্চিত্রটি আশাপূর্ণা দেবীর বিখ্যাত উপন্যাস অগ্নিপরীক্ষার কাহিনী অবলম্বনে তৈরি করা হয়েছিল। এই চলচ্চিত্রটি ৩ সেপ্টেম্বর ১৯৫৪ সালে এম. পি প্রোডাকসন্স ব্যানারে মুক্তি পায়। চলচ্চিত্রটি আবার ১৯৬৭ সালে হিন্দিতে পুনর্নির্মাণ করা হয়েছিল, যারা নাম ছিলো “ছোটি সি মুলাকাত”, সেখানে অভিনয় করেছিলেন উত্তম কুমার। এই চলচ্চিত্রটি তেলুগু ও তামিল ভাষায় পুনর্নির্মাণ হয়েছিল মঙ্গল্যা বলাম ও মঞ্জল মাহিমাই।

অগ্নিপরীক্ষা চলচ্চিত্র ( ১৯৫৪ )
অগ্নিপরীক্ষা চলচ্চিত্র ( ১৯৫৪ )

 

কাহিনি

নব্য শিক্ষায় শিক্ষিত তাপসীর (সুচিত্রা) মা চিত্রলেখা (চন্দ্রাবতী) বিলেত ফেরত ইঞ্জিনিয়ার পাত্র কিরীটি মুখার্জীর (উত্তম) সাথে কন্যার বিয়ে দিতে চান। তাপসী এর আগে মার মনোনীত অন্য পাত্রদের প্রত্যাখ্যান করতে পারলেও কিরীটিকে উপেক্ষা করতে পারে না, সে একটা অদ্ভুত দোলাচলে ভুগতে থাকে।

ছেলেবেলায় তাপসী (শিখারানী) কুসুমপুরে তাদের দেশের বাড়িতে ঠাকুমা হেমপ্রভার (সুপ্রভা) কাছে থাকত। কুসুমপুরের পার্শ্ববর্তী জমিদার কীর্তি মুখার্জী (জহর) হেমপ্রভার প্রয়াত স্বামীর বন্ধু ছিলেন। মৃত্যু পথযাত্রী কীর্তির অনুরোধ উপেক্ষা করতে না পেরে হেমপ্রভা নাতনি তাপসীর সাথে কীর্তির নাতি বুলুর বিয়ে দেন। চিত্রলেখা কোনো দিনই এই বিয়েকে স্বীকার না করলেও তার স্বামী (কমল) মন থেকে এই বিয়েকে অস্বীকার করতে পারেন নি। শাশুড়ি ও স্বামীর মৃত্যুর পরে চিত্রলেখা উঠে পড়ে লাগে কন্যার অন্যত্র বিয়ে দিতে যদিও তাপসী তার ছেলেবেলার বিয়েকে, ঠাকুমার এবং বাবার ইচ্ছার, অমর্যাদা করতে চাইত না। তার ছেলেবেলার খেলাঘরের স্বামী বুলুও তার দাবি নিয়ে উপস্থিত হয় নি। অদ্ভুত একটা দোলাচলের মধ্যে তাপসীর জীবন কাটে।

তাপসীর জীবনে কিরীটির উপস্থিতি তার মধ্যে একটা মানসিক সংকট সৃষ্টি করে। তাপসী সব বাধা উপেক্ষা করে বাড়ির লোকদের অগোচরে কুসুমপুরে যায়। কুসুমপুরে সে আবার কিরীটি মুখার্জীর সাক্ষাৎ পায়। কিরীটিই তার ছেলেবেলার খেলাঘরের স্বামী বুলু। ছবিটি তৎকালীন সময়ে অসাধারণ জনসমাদর লাভ করেছিল।

 

 

প্রযোজনা – এম.পি. প্রোডাকসন।

কাহিনি— আশাপূর্ণা দেবী।

চিত্রনাট্য—নিতাই ভট্টাচার্য।

পরিচালনা—অগ্রদূত।

গীতিকার—গৌরীপ্রসন্ন মজুমদার।

সংগীত পরিচালনা — অনুপম ঘটক।

চিত্রগ্রহণ—বিস্তৃতি লাহা, বিজয় ঘোষ।

শিল্প নির্দেশনা – সত্যেন রায়চৌধুরী।

শব্দগ্রহণ—যতীন দত্ত।

সম্পাদনা— সন্তোষ গঙ্গোপাধ্যায়।

নৃত্য পরিচালনা—বিনয় ঘোষ।

নেপথ্য সংগীত—সন্ধ্যা মুখোপাধ্যায়।

 

অগ্নিপরীক্ষা চলচ্চিত্র ( ১৯৫৪ )
অগ্নিপরীক্ষা চলচ্চিত্র ( ১৯৫৪ )

 

অভিনয় :

সুচিত্রা সেন, উত্তমকুমার, চন্দ্রাবতী দেবী, সুপ্রভা মুখোপাধ্যায়, যমুনা সিংহ, শিখারানী বাগ, অপর্ণা দেবী, জহর গঙ্গোপাধ্যায়, জহর রায়, কমল মিত্র, অনুপকুমার, শ্যামলী চক্রবর্তী, সবিতা ভট্টাচার্য, মাঃ বিভু, পঞ্চানন ভট্টাচার্য, গোকুল মুখোপাধ্যায়, মনোজ বিশ্বাস।

 

Google News অগ্নিপরীক্ষা চলচ্চিত্র ( ১৯৫৪ ) সাদাকালো, ৩৫ মিমি, ১২৫ মিনিট
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

সাউন্ডট্র্যাক

১. “আজ আছি কাল নেই” আলপনা ব্যানার্জী [ ৩:০২ ]
২. “গানে মোর কোন ইন্দধনু” সন্ধ্যা মুখোপাধ্যায় [ ৩:০৭ ]
৩. “যদি ভুল করেই” সন্ধ্যা মুখোপাধ্যায় [ ২:২২ ]
৪. “জীবন নদীর জোয়ার ভাঁটা” সতীনাথ মুখোপাধ্যায় [ ৩:০০ ]
৫. “কে তুমি আমারে ডাকো” সন্ধ্যা মুখোপাধ্যায় [ ৩:১৬ ]
৬. “ফুলের কানে ভোমরা” সন্ধ্যা মুখোপাধ্যায় [ ২:২৩ ]

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।