সবচেয়ে বেশি সেলফি তুলে বিশ্বরেকর্ড গড়লেন অক্ষয় | সারা সপ্তাহের খবর

সবচেয়ে বেশি সেলফি তুলে বিশ্বরেকর্ড গড়লেন অক্ষয় | সারা সপ্তাহের খবর

অভিনয় গুরুকুলে নিউজ আপডেটে আপনাকে স্বাগত। আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

আজকের আলোচনার বিযয় :সবচেয়ে বেশি সেলফি তুলে বিশ্বরেকর্ড গড়লেন অক্ষয়, বিরাট ও সোনাক্ষীর ‘শাড়ি কা ফলস সা’ গানে জমিয়ে নাচ, নতুন চমক ‌‘হেরা ফেরি ৩’ 

 

সবচেয়ে বেশি সেলফি তুলে বিশ্বরেকর্ড গড়লেন অক্ষয় | সারা সপ্তাহের খবর

সবচেয়ে বেশি সেলফি তুলে বিশ্বরেকর্ড গড়লেন অক্ষয় | সারা সপ্তাহের খবর

 

সবচেয়ে বেশি সেলফি তুলে বিশ্বরেকর্ড গড়লেন অক্ষয়

বলিউড অভিনেতা অক্ষয় কুমার তিন মিনিটে ১৮৪টি সেলফি তুলে বিশ্বরেকর্ড গড়লেন ।  এর আগে ২০১৮ সালের ২২ জানুয়ারি তিন মিনিটে সেলফি তুলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছিলেন মার্কিন নাগরিক জেমস স্মিথ। আবার ২০১৫ সালে ছবির প্রিমিয়ারে হলিউড অভিনেতা ডোয়েন জনসন (দ্য রক) তিন মিনিটে ১০৫টি সেলফি তুলেছিলেন। কিন্তু সব রেকর্ড ভেঙে দিয়েছেন অক্ষয়, মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে ভক্তদের সঙ্গে তিন মিনিটে অক্ষয়ের তোলা সেলফির সংখ্যা ১৮৪টি!

তার কথায়, ‘আমি এই অনন্য বিশ্বরেকর্ড ভাঙতে এবং আমার ভক্তদের সঙ্গে এই মুহূর্তটি ভাগ করে নিতে পেরে ভীষণ আনন্দিত। আমি এখনও পর্যন্ত যা কিছু অর্জন করেছি এবং এই মুহূর্তে আমার জীবনে আমি যেখানে দাঁড়িয়ে আছি, তা শুধুমাত্র আমার ভক্তদের নিঃশর্ত ভালোবাসা এবং সমর্থনের কারণে।’

বিরাট ও সোনাক্ষীর ‘শাড়ি কা ফলস সা’ গানে জমিয়ে নাচ

ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ও সোনাক্ষী সিনহার নাচের একটি পুরোনো ভিডিও ভাইরাল হয়েছে। বিয়ের একটি আসরে জুটিয়ে নেচেছিলেন তারা।  ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে শাড়ি কা ফলস সা গানে জমিয়ে নাচছিলেন তারা।  ভারতের সংবাদমাধ্যমে বলা হচ্ছে ভিডিওটি ২০১৬ সালের। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে আরও বলা হচ্ছে- রোহিত শর্মার বিয়ের রিসেপশনে এভাবে নেচেছিলেন কোহলি ও সোনাক্ষী। 

ভিডিও টি দেখুন এই লিংকে – [ বিরাট সোনাক্ষীর নাচ ]

পুলিশে অভিযোগ করলেন আলিয়া, ‘গোপন’ ছবি ফাঁস!

সম্প্রতি এক অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সামাজিকমাধ্যমে ক্ষোভ উগরে দিলেন তিনি। মঙ্গলবার বিকেলে বাড়িতেই ছিলেন আলিয়া। বিশাল কাচের জানালার ধারে বসে রয়েছেন অভিনেত্রী। চোখের সামনে ফোন। পরনে বাড়ির পোশাক। জায়গাটা আলিয়ার বাড়ির বৈঠকখানা। ছবিতে আলিয়া ছাড়া আর কারো দেখা মেলেনি। কিন্তু বাড়িতে নিজের ব্যক্তিগত মুহূর্তে এমন অতর্কিতে ক্যামেরাবন্দি হবেন, তা আলিয়ার কাছে একেবারেই অপছন্দনীয়। 

ক্ষোভে ফেটে পড়েন রণবীর ঘরনি। অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘এটা কোন ধরনের রসিকতা! নিজের বাড়িতে খুব স্বাভাবিক সময় কাটাচ্ছিলাম। বৈঠকখানা ঘরে যাওয়া মাত্রই মনে হল কেউ নজরদারি চালাচ্ছে আমার ওপর। দেখি দুজন ব্যক্তি আমার প্রতিবেশীর বাড়ির ছাদে উঠে আমাকে লক্ষ্য করে ক্যামেরা তাক করেছেন!’ কোন দুনিয়াতে এটাকে সঠিক কাজ বলে মনে করা হয়? এই ধরনের কাজের অনুমতি কোথায় রয়েছে? এটা একজনের গোপনীয়তায় সরাসরি হস্তক্ষেপ! সব কিছুর একটা সীমা রয়েছে, যা পার করা উচিত নয়। এরা সবটা অতিক্রম করে ফেলেছে!’

 

সবচেয়ে বেশি সেলফি তুলে বিশ্বরেকর্ড গড়লেন অক্ষয় | সারা সপ্তাহের খবর

 

নতুন চমক ‌‘হেরা ফেরি ৩’ 

কবে আবার দেখা যাবে অক্ষয়-সুনীল-পরেশ কে এই প্রশ্নের অবসান ঘটানো হলো এখন। আবার আসছে  ‘ হেরা ফেরি ‘ এর ৩য় মুভি ‌‘হেরা ফেরি ৩’ হাসতে হাসতে পেটে ব্যথা করা এই মুভির অবসান ঘটসে দীর্ঘ ১৭ বছর পরে। 

২০০০ সালে মুক্তি পেয়েছিল ‘হেরা ফেরি’। এরপর ২০০৬ সালে ‘ফির হেরা ফেরি’ ছবিতে প্রত্যাবর্তন হয় অক্ষয় কুমার, সুনীল শেট্টি ও পরেশ রাওয়ালের। বাবু ভাইয়া, রাজু আর ঘনশ্যাম- এই আইকনিক ত্রয়ীকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক। এই তিন চরিত্রে আগেই দেখা গেছে অক্ষয় কুমার, সুনীল শেট্টি ও পরেশ রাওয়ালকে। এ দিকে ‘হেরা ফেরি ৩’ ছবির জন্য প্রথমে শোনা যাচ্ছিল কার্তিক আরিয়ানের নাম। কিন্তু অক্ষয়ের জায়গায় কার্তিককে দেখতে নারাজ অনুরাগীরা। তাদের দাবি মেনে অক্ষয়-সুনীল-পরেশ ত্রয়ীকেই ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন ছবির নির্মাতারা।

 

এক রিপোর্ট অনুযায়ী অক্ষয়, সুনীল ও পরেশ সম্প্রতি মুম্বাইয়ে একটি বিশেষ প্রচারের জন্য শ্যুট করেছেন। প্রোমোটি শিগগির প্রকাশিত হবে, পাশাপাশি একাধিক সিনেমাতে একসঙ্গে থাকার কথা ঘোষণা করবেন তারা।

 

সবচেয়ে বেশি সেলফি তুলে বিশ্বরেকর্ড গড়লেন অক্ষয় | সারা সপ্তাহের খবর

 

বি গ্রেড ওয়েব সিরিজের অভিনয় করা এই নায়িকাদের শিক্ষাগত যোগ্যতা কি? জানেন কি ?

উরফি জাভেদ

৯৯৭ সালের ১৫ অক্টোবর উত্তরপ্রদেশের লখনউয়ে জন্ম উরফির। লখনউয়ের সিটি মন্টেসরি স্কুল থেকে পড়াশোনা তার। তার পর লখনউ থেকেই গণজ্ঞাপন নিয়ে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেছেন তিনি। 

আভা পাল

স্কুলের গণ্ডি শেখ করেই উত্তরপ্রদেশ থেকে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেছেন আভা। 

আশু রেড্ডি 

হায়দরাবাদে স্কুল এবং কলেজের পড়াশোনার শেষ করে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন তিনি। ২০১৬ সালে ডালাস ব্যাপটিস্ট ইউনিভার্সিটি পিলগ্রিম চ্যাপেল থেকে এমবিএ করে দেশে ফেরেন তিনি। 

ফ্লোরা সাইনি

চন্ডীগড়ে জন্ম হলেও ফ্লোরার পড়াশোনা জম্মু ও কাশ্মিরের উধমপুরে। তারপর কিছু দিন দিল্লিতেও পড়াশোনা করেন তিনি। স্নাতক স্তরের পড়াশোনাও দিল্লি থেকে সম্পূর্ণ করেন তিনি।

অন্বেশী জৈন

 ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বেন বলে ভোপালের একটি কলেজে ভর্তি হন তিনি। সেখান থেকেই স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেছেন অন্বেশী।

হাজার কোটি টাকার ক্লাবে ‘পাঠান’

চার বছর পর শাহরুখ খানের প্রত্যাবর্তন বা দীপিকা পাড়ুকোনের আবেদন-কারণ যা-ই হোক, নিজগুণেই দর্শকের মন জিতে নিয়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিটি। একের পর এক নজির গড়তে গড়তে পেরিয়ে গেল ১০০০ কোটির অঙ্কও। বক্স অফিসে ১০০০ কোটি ছোঁয়া ভারতীয় ছবি হিসাবে ‘পাঠান’ এখন বিশ্বে ৫ নম্বরে।

বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ২৭তম দিনে এই ছবির বিশ্বব্যাপী আয় ১০০০ কোটি টাকা। অন্যদিকে, ছবির হিন্দি ভার্সন এরইমধ্যে ৫১৯ কোটির অঙ্ক ছুঁয়েছে। ১০০০ কোটির দৌড়ে কোন কোন ছবি ‘পাঠান’-এর আগে আছে?

প্রথমেই আছে ‘দঙ্গল’ ( ১৯১৪ কোটি )

তারপর ‘বাহুবলী ২’ ( ১৭৪৭ কোটি )

তৃতীয় অবস্থানে ‘কেজিএফ ২’ ( ১১৮৮ কোটি )

অরিজিৎ ভীষণ ভালোবাসেন বাংলা ভাষাকে

বাংলা গানে গানে আসর জমিয়ে তুলেছিলেন বেশরম রং গায়ক।  মঞ্চে তাকে কখনও মান্না দের গান গাইতে দেখা গেল। কখনও বা রূপম ইসলামের সঙ্গে যুগলবন্দি গাইলেন। রকস্টারের একটার পর একটা গানে মঞ্চে আগুন ঝরালেন অরিজিৎ, ভক্তদের মনেও, কখনও বা একটার পর একটা জনপ্রিয় ব্যান্ডের গান তো কখনও বর্তমান সময়ের ভালোবাসার মরশুম। 

তিনি বলেন, বাংলা আমার ভালোবাসা, আবেগও। অরিজিৎ নিজে বাংলাকে, বাংলা ভাষাকে ভীষণ ভালোবাসেন। সেদিক থেকে মানসিকভাবে আমাদের ধারণা কিছুটা এক। এই কনসার্টের জন্য অরিজিৎ বাংলা গান বেছে নিয়েছিলেন কিছু। আমার সৌভাগ্য হয় তার সঙ্গে বসে গোটা বিষয়টা ডিজাইন করার যে কোন কোন গান হবে না হবে সেটার। খুব সুন্দর সময় কেটেছে। এমন গানও আমরা গেয়েছি যা ছোট বেলায় শুনেছি। এখন আর সেভাবে শোনা হয় না। ওর কিছু কিছু প্রিয় গানও তালিকায় ছিল।

 

Google News সবচেয়ে বেশি সেলফি তুলে বিশ্বরেকর্ড গড়লেন অক্ষয় | সারা সপ্তাহের খবর
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

সোনু নিগমের ওপর হামলা

২০ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় অনুষ্ঠান চলাকালে মুম্বাইয়ের চেম্বুর এলাকায় সংগীত শিল্পী সোনু নিগম হামলার শিকার হন। ঘটনায় তার বন্ধু রব্বানি খান আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ।

স্থানীয় শিবসেনা বিধায়কের ছেলে সোনুর ম্যানেজার সায়রার সঙ্গে অভব্য আচরণ করেন বলে অভিযোগ ওঠে। অনুষ্ঠান চলাকালে বিধায়কের ছেলে ম্যানেজার সায়রাকে মঞ্চ থেকে নেমে যেতে বলেন। তখন মঞ্চ থেকে নামছিলেন সোনুও।  অভিযোগ, ওই সময় সোনুকে ধাক্কা মারেন বিধায়কের ছেলে। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও ওই ভিডিওটির সত্যতা যাচাই করা যায়নি। 

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সোনুকে ধাক্কা দেওয়ার সময় বিধায়কের ছেলে ও সোনুর মাঝখানে চলে আসেন দেহরক্ষী। তাকে ধাক্কা মেরে সিঁড়ি থেকে ফেলে দেন বিধায়কের ছেলে। এরপর সোনুকে ধরতে গেলে তাকে রক্ষা করতে এগিয়ে আসেন গায়কের বন্ধু রব্বানি খান। এরপর রব্বানিকে ধাক্কা মারেন অভিযুক্ত।

— খবর– খবর– খবর– খবর– খবর– খবর– খবর

অভিনয় বিষয়ক সব আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকুন

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।