আলোচনা–সমালোচনার মধ্যেই হচ্ছে ডিরেক্টরস গিল্ড নির্বাচন । সারা সপ্তাহের খবর

আলোচনা–সমালোচনার মধ্যেই হচ্ছে ডিরেক্টরস গিল্ড নির্বাচন । সারা সপ্তাহের খবর

অভিনয় গুরুকুলে নিউজ আপডেটে আপনাকে স্বাগত। আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

আজকের আলোচনার বিষয়ঃ কেমন পারিশ্রমিক নেন পায়েল, অহনা, শামীমেরা, নাগরিক টিভি ষষ্ঠ বর্ষে,  ব্যতিক্রম নিশো, সমুদ্রপাড়ের ছবিতে অন্য রকম স্পর্শিয়া, আলোচনা–সমালোচনার মধ্যেই হচ্ছে ডিরেক্টরস গিল্ড নির্বাচন, ১৬ বছরের আফজাল হোসেন।

 

আলোচনা–সমালোচনার মধ্যেই হচ্ছে ডিরেক্টরস গিল্ড নির্বাচন

আলোচনা–সমালোচনার মধ্যেই হচ্ছে ডিরেক্টরস গিল্ড নির্বাচন । সারা সপ্তাহের খবর

 

কেমন পারিশ্রমিক নেন পায়েল, অহনা, শামীমেরা

তারকাদের পারিশ্রমিক দিন দিন বেড়েই যাচ্ছে। যে যাঁর মতো পারিশ্রমিক নিচ্ছেন। তবে প্রযোজক ও পরিচালকেরা পারিশ্রমিকের বেশির কথা বললেও তারকা বলছেন ভিন্ন কথা। তাঁদের বক্তব্য, দর্শকদের ভালো কাজ উপহার দিতে আগের চেয়ে কাজে অনেক বেশি সময় দিচ্ছেন। যে কারণে আগের চেয়ে পারিশ্রমিক বাড়িয়েছেন।

আসুন জেনে নেই কার পারিশ্রমিক কত

কেয়া পায়েল নিয়মিত নাটক করে যাচ্ছেন। বর্তমানে তিনি ৪০ থেকে ৫০ হাজার টাকা পারিশ্রমিক নেন।

জাহের আলভী নাটকপ্রতি ৪০ থেকে ৫০ হাজার টাকা পারিশ্রমিক নেন। দুই দিনে একটি নাটকের শুটিং শেষ করেন

তানিয়া বৃষ্টি নাটকপ্রতি ৩০ থেকে ৪০ হাজার টাকা পারিশ্রমিক নেন।

অভিনেতা আরশ খান প্রতি নাটকে পারিশ্রমিক নেন ৩০ থেকে ৪০ হাজার টাকা।

শামীম হাসান সরকার নাটকপ্রতি পারিশ্রমিক নেন ৫০ হাজার টাকা।

অভিনেত্রী অহনা রহমান কিছুটা বিরতি দিয়ে গত বছর থেকে ফিরেছেন। এখন নিয়মিত কাজ করছেন। তার পারিশ্রমিক ৪০ থেকে ৫০ হাজার টাকা।

 

আলোচনা–সমালোচনার মধ্যেই হচ্ছে ডিরেক্টরস গিল্ড নির্বাচন

 

নাগরিক টিভি ষষ্ঠ বর্ষে

পাঁচ বছর পূর্ণ করে আজ ষষ্ঠ বর্ষে পদার্পণ করছে স্যাটেলাইট চ্যানেল ‘নাগরিক’। ‘টেলিভিশন নয়, সম্পর্ক’—এই স্লোগান নিয়ে ২০১৮ সালের ১ মার্চ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে নাগরিক টিভি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে চ্যানেলটি জানিয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চলতি অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে দিনব্যাপী বিশেষ লাইভ প্রচার করবে তারা। লাইভে বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা যুক্ত হবেন। সন্ধ্যা ৭টা ৪০ মিনিট থেকে থাকবে সরাসরি লোকগানের অনুষ্ঠান। আর রাত ১০টায় থাকছে বিশেষ নাটক ‘কুলি নাম্বার টু’।

 

আলোচনা–সমালোচনার মধ্যেই হচ্ছে ডিরেক্টরস গিল্ড নির্বাচন । সারা সপ্তাহের খবর

 

ব্যতিক্রম নিশো

নতুন পরিচয়ে নাম লেখাচ্ছেন সময়ের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। নাটক, ওয়েব সিরিজ-সিনেমা থেকে এবার তাঁকে দেখা যাবে বড় পর্দায়। এখন একের পর এক সিনেমায় অভিনয় করে যেতে চান এই তারকা। নিশোর নাটকের ভক্তদের প্রশ্ন, তাহলে কি একেবারেই নাটক ছেড়ে দিচ্ছেন প্রিয় তারকা? সেই প্রসঙ্গেই মুখোমুখি হলেন নিশো। তাঁর কথায় উঠে এল ব্যতিক্রমী এক নিশোর গল্প।

সমুদ্রপাড়ের ছবিতে অন্য রকম স্পর্শিয়া

অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার ক্যারিয়ার এক যুগে পা দিচ্ছে। দিন দিন যেন কাজে আরও বেশি মনোযোগী হচ্ছেন। সংখ্যার চেয়ে মানে গুরুত্ব দিয়ে এগোচ্ছেন। কাজের বাইরে বাকি সময় নিজের মতো করেই কাটিয়ে দিচ্ছেন। সরব রয়েছেন ফেসবুকে। সেখানে ব্যতিক্রমী সব ছবিতে আলোচনায় আসছেন।

আলোচনা–সমালোচনার মধ্যেই হচ্ছে ডিরেক্টরস গিল্ড নির্বাচন

ছোট পর্দার পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নির্বাচন ঘিরে তর্ক-বিতর্ক বেড়েই চলছে। পরিচালকেরা জানান, নির্বাচন ঘিরে প্রতিবারই সদস্যদের মধ্যে মনোমালিন্য তৈরি হয়। নির্বাচনে প্রার্থী হলেই তাঁদের নিয়ে শুরু হয়ে যায় নানা সমালোচনা, তর্ক-বিতর্ক, গ্রুপিং। নিজেদের মধ্যে সম্পর্ক খারাপ হয়। এ জন্য ইচ্ছা থাকা সত্ত্বেও সংগঠনমুখী হতে চান না অনেকে। পরিচালকদের সঙ্গে কথা বলা জানা যায়, এই মান-অভিমান নতুন কিছু নয়। এসব কারণে এবারও নির্বাচন থেকে সরে গেছেন একাধিক সাংগঠনিক কাজের যোগ্য নির্মাতা। ১০ মার্চ নির্বাচন। তার আগেই ভোটারদের প্রশ্ন, নির্বাচন কতটা আগ্রহ জাগাতে পারবে।

 

 

google news logo

 

১৬ বছরের আফজাল হোসেন

কয়েক প্রজন্মের পছন্দের অভিনয়শিল্পী আফজাল হোসেন। অভিনয়ের বাইরে বিজ্ঞাপনচিত্র, নাটক ও টেলিছবি নির্মাণেও নিজের পারদর্শিতা দেখিয়েছেন। মাঝেমধ্যে বিশেষ কোনো অনুষ্ঠান উপস্থাপনাতেও তাঁকে দেখা গেছে। এমন একটি অনুষ্ঠান হলো ‘রংতুলিতে মুক্তিযুদ্ধ’। চ্যানেল আইয়ের অনুষ্ঠানটি ১৫ বছর ধরে উপস্থাপনা করে আসছেন তিনি। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাক্তন শিক্ষার্থী আফজাল হোসেন চিত্রশিল্পীদের সঙ্গে ভাবনার আদান–প্রদান করেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।