সারিকা সাবরিন । বাংলাদেশী মডেল ও অভিনেত্রী

সারিকা সাবরিন । বাংলাদেশী মডেল ও অভিনেত্রী

সারিকা সাবরিন  বাংলাদেশের একজন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। ২০০৮ সালে মডেলিং এর মাধ্যমে মিডিয়ায় পদার্পণ করেন। ক্যারিয়ারের শুরু থেকে বেশ কিছু বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। তিনি টিভি নাটকেও অভিনয় করেছেন।

সারিকা সাবরিন
সারিকা সাবরিন

 

সারিকার প্রাথমিক জীবন সম্পর্কে

সারিকা সাবরিন ১৯৯২ সালের ২৭ শে জানুয়ারি ঢাকায়  জন্মগ্রহন করেছেন। তার পিতার নাম শফিউর রহমান এবং মাতার নাম রুজি রহমান। তার বাবা একজন ব্যাংকের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এবং মাতা ইংরেজি মাধ্যমিক স্কুলের শিক্ষক ছিলেন। যদিও তিনি একজন পাইলট হওয়ার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু তার বন্ধুরা তাকে উৎসাহিত করেছিলেন মডেলিং ক্যারিয়ার গড়ার জন্য। এ কারণেই তিনি স্কুলে মডেলিং শুরু করেন কিন্তু তার বাবা-মা সেটা পছন্দ করেননি। তারপর তিনি অধ্যায়নের উদ্দেশ্যে ঢাকায় আসেন।

 

সারিকা সাবরিন
সারিকা সাবরিন

 

সারিকার কর্মজীবন সম্পর্কে

সারিকা ২০০৬ সালে মডেলিং শুরু করেন। তারপর একটি মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের মাধ্যমে রাতারাতি তারকা বনে যান। তিনি বাংলালিংক টেলিযোগাযোগ ব্র্যান্ড দূত ছিলেন।২০১০ সালে নির্মাতা আশুতোষ সুজনের ‘ক্যামেলিয়া’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন।

সাবরিনের প্রথমবারের মতো বিজ্ঞাপনে করার সুযোগ অমিতাভ রেজা চৌধুরীর কাছ থেকে এসেছিল, যা অ্যারোমেটিক বিউটি সোপের বিজ্ঞাপন ছিল। বিজ্ঞাপনটি ২০০৮ সালে প্রচারিত হয়েছিল এবং সমালোচকদের দ্বারা সেরা মডেল বিভাগে বাচসাস পুরস্কার অর্জন করেছিলেন। সেই প্রারম্ভিক সাফল্যের পর তিনি সিঙ্গার এবং অ্য়ারোমেটিক এর ব্র্যান্ড এম্ব্যাসডর হয়ে ওঠেন। এরপর তিনি ওয়ালটন এবং কেয়া ব্র্যান্ড এম্ব্যাসেডর হন ।তিনি নিয়মিত বাংলালিংকের সাথে কাজ করেন। তিনি বাংলালিংক এর বারোটি বিজ্ঞাপনে অভিনয় করেছেন। এছাড়া তিনি প্রাণ, আমিন জুয়েলারী, এলিট মেহেদী ও ওয়ালটন বিজ্ঞাপনে মডেল হিসাবে অভিনয় করেছিলেন।

 

সারিকা সাবরিন
সারিকা সাবরিন

 

ব্যক্তিগত জীবন

২০১৪ সালের ১২ আগস্ট সারিকা একজন ব্যবসায়ী মাহিম করিমকে বিয়ে করেন। তাদের একটি মেয়ে হয়।এরপর ২০১৬ সালে মাহিম করিম-সারিকার বিবাহ বিচ্ছেদ হয়।তাদের বিচ্ছেদের পর ২০২২ সালের ২ ফেব্রুয়ারিতে তিনি বি আহমেদ রাহীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

 

পুরস্কার ও মনোনয়ন

  • ২০১২ সেরা টেলিভিশন অভিনেত্রী

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।