সুমিতা দেবী । বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী

সুমিতা দেবী । বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী

সুমিতা দেবী  বাংলাদেশের প্রথিতযশা চলচ্চিত্র শিল্পী ও বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। বর্তমান বাংলাদেশের (তৎকালীন ব্রিটিশ ভারতের) মানিকগঞ্জ জেলায় তার জন্ম। প্রকৃত নাম হেনা লাহিড়ী। চলচ্চিত্রকার ফতেহ লোহানী আসিয়া ছবিতে হেনা নাম পাল্টিয়ে সুমিতা দেবী রাখেন। ধর্ম্মান্তরিত হয়ে তার নতুন নামকরণ হয় নিলুফার বেগম। খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক জহির রায়হান ছিলেন তার স্বামী।

 

সুমিতা দেবী । বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী

 

ব্যক্তিগত জীবন

ব্রাহ্মণ পরিবারে জন্ম গ্রহণ করেছিলেন সুমিতা । তখন তার নাম ছিল হেনা ভট্টাচার্য্য। অমূল্য লাহিড়ী নামীয় এক ব্যক্তির সাথে তার বিয়ে হলেও পরবর্তীকালে তাদের মধ্যে বিবাহ-বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে চলচ্চিত্র জগতে প্রবেশের পর বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম পথিকৃৎ ও প্রখ্যাত বুদ্ধিজীবী জহির রায়হানের সাথে পরিচিত হন। সুমিতা পরবর্তীকালে ধর্মান্তরিত হন ও তার নতুন নামকরণ হয় নিলুফার বেগম। অতঃপর তিনি জহির রায়হানের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন ১৯৬১ সালে। তাদের সংসারে দু’টো পুত্র সন্তান রয়েছে। অনল রায়হান তাদেরই একজন। বিশিষ্ট চলচ্চিত্রকার ফতেহ লোহানী কর্তৃক আসিয়া ছবিতে নাম পাল্টিয়ে সুমিতা দেবী রাখা হয়েছিল। বিয়ের পরও চলচ্চিত্র শিল্পে পূর্বের সুমিতা  নাম নিয়েই পরিচিত ছিলেন। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন সক্রীয় কর্মী ছিলেন সুমিতা ।

২০০০ সালে তিনি আশিক মোস্তফা পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ফুলকুমার ছবিতে সর্বশেষ অভিনয় করেছিলেন।

 

সুমিতা দেবী
সুমিতা দেবী

 

চলচ্চিত্রে অংশগ্রহণ

১৯৫০ দশকের শেষ দিকে সুমিতা  ঢাকার চলচ্চিত্র শিল্প বা ঢালিউডের অন্যতম নায়িকা ছিলেন। আসিয়া ছবির মাধ্যমে চলচ্চিত্র জীবনের শুভ সূচনা ঘটে তার। তার পরবর্তী ছবি ছিল আকাশ আর মাটি। উভয় ছবিরই পরিচালক ছিলেন ফতেহ লোহানী। সুমিতা  উক্ত ছবির নাম ভূমিকায় অসামান্য অভিনয় করে চিরস্মরণীয় হয়ে রয়েছেন। আসিয়া ছবিটি ১৯৬০ সালের শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্র হিসাবে প্রেসিডেন্ট পদক লাভ করেছিল।

 

সুমিতা দেবী
সুমিতা দেবী

 

সুমিতা দেবী তার চলচ্চিত্র জীবনে প্রায় চার দশক কাল সময় অতিবাহিত করেছিলেন। নায়িকার প্রধান চরিত্রে অভিনীত চলচ্চিত্রের সংখ্যা প্রায় পঞ্চাশটি। বাংলা ছবির পাশাপাশি বেশ কয়েকটি উর্দু ছবিতেও অভিনয় করেছেন তিনি। এছাড়াও, শতাধিক চলচ্চিত্রে সহ-নায়িকা কিংবা পার্শ্ব চরিত্রে অভিনয় করেন।

স্মরণীয় চলচ্চিত্র হিসেবে সুমিতা দেবী এ দেশ তোমার আমার ছবিতে অভিনয় করেন। ছবিটি ১৯৫৯ সালের যা আসিয়া ছবির পূর্বে মুক্তি পায়। কখনো আসেনি, সোনার কাজল, কাঁচের দেয়াল, এই তো জীবন, দুই দিগন্ত, বেহুলা, আগুন নিয়ে খেলা, অভিশাপ, ওরা ১১ জন, সুজন সখী, আমার জন্মভূমি ইত্যাদি তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র।

 

সুমিতা দেবী
সুমিতা দেবী

 

তার দীর্ঘ অভিনয় জীবনে বাংলাদেশ বেতার (সাবেক রেডিও বাংলাদেশ), বাংলাদেশ টেলিভিশন এবং মঞ্চ নাটকেও সমান তালে অংশগ্রহণ করেছেন। চলচ্চিত্র নির্মাতা হিসেবে সুমিতা দেবী ৫টি চলচ্চিত্র পরিচালনা করেছেন। সেগুলো হলো – আগুন নিয়ে খেলা, মোমের আলো, মায়ার সংসার, আদর্শ ছাপাখানা এবং নতুন প্রভাত।

Google News সুমিতা দেবী । বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী
গুগল নিউজে আমাদের ফলো করুন

মৃত্যু

সুমিতা দেবী ৬ জানুয়ারি, ২০০৪ সালে মৃত্যুবরণ করেন। মিরপুর শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

 

3 Comments

No comments yet. Why don’t you start the discussion?

    মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।